আসামি চার শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতাল চলাকালে গত সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুলিশের কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী, সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদসহ চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সোমবার হরতালের সময় সরকারি কাজে বাধা ও যানবাহন ভাঙচুরের অভিযোগে একটি মামলায় ৩২ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক এবং আরেক মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।