আসামি চিহ্নিত করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গত ১৮ ডিসেম্বর গাড়ি ভাঙচুর করে নাশকতা সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা তিনটি মামলার অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এনায়েত কবীর এ নির্দেশনা দেন।ওই তিন মামলাসহ গাড়ি পোড়ানোর ঘটনায় আরও চারটি মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীসহ শতাধিক নেতা-কর্মী অভিযুক্ত।পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল এলাকায় যাত্রীবাহী ‘হবিগঞ্জ-সিলেট সুপার এক্সপ্রেস’ আগুনে পোড়ানোর ঘটনার আধা ঘণ্টার মধ্যে নগরের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর হয়। এসব ঘটনায় হত্যা ও দ্রুত বিচার আইনে সাতটি মামলা করে পুলিশ। পরে তদন্ত করে বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ দেড়শতাধিক নেতা-কর্মী অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আগামী ১৯ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করে আদালত ওই দিন অজ্ঞাতনামা ছয় আসামিকে চিহ্নিত করতে এবং মামলার পরবর্তী তারিখে আদালতে হাজির হতে পুলিশকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন।