আসামি ছাড়িয়ে নিলেন জামায়াত নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই থানার পুলিশ চাঁদাবাজির মামলায় আটক জামায়াত সমর্থিত ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেনকে থানা থেকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান গতকাল সোমবার পুলিশ সুপারের কাছে এ অভিযোগ করেছেন। তবে পুলিশ বলছে, আমজাদ থানা থেকে পালিয়েছেন।অভিযোগে জানা যায়, একটি চাঁদাবাজির মামলায় রোববার সন্ধ্যায় উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেনকে পুলিশ আটক করে। ওই মামলা পুলিশ যাতে রেকর্ড না করে, এমন তদবির করতে আমজাদ হোসেন রোববার সন্ধ্যায় জামায়াত সমর্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাহান আলী ও স্থানীয় উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের নেতা আবু সাঈদ মো. রকিব উদ্দিনকে সঙ্গে নিয়ে থানায় যান। ওই দুই জামায়াত সমর্থিত চেয়ারম্যানের সঙ্গে পরে ছাত্রলীগের কয়েকজন নেতাও তদবির করেন। একপর্যায়ে আমজাদকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।তবে আবু সাঈদ মো. রকিব উদ্দিন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দাবি করেন, ঘটনার সময় তিনি থানায় উপস্থিত ছিলেন না। তবে কর্তব্যরত কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন, মামলা রেকর্ড হচ্ছে— এমন খবর পেয়ে থানা থেকে পালিয়ে যান আমজাদ।কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম জানান, উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হাটের টোল আদায়ের নামে চাঁদা আদায় করছিলেন। তাঁকে দুদিন আগে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছি