আসামি ছেড়ে না দেওয়ায় থানা থেকে প্রত্যাহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী থানার উপপরিদর্শক মাহমুদ মঈনকে গতকাল শুক্রবার বিকেলে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে টঙ্গী থানার উপপরিদর্শক মাহমুদ মঈন গোপন সংবাদে খবর পেয়ে টঙ্গীর মাছিমপুর থেকে চার জুয়াড়িকে গ্রেপ্তার করে। কিন্তু তাঁর ওপরের কর্মকর্তারা চার জুয়াড়িকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও তিনি তাঁদের ছেড়ে দেননি। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। আসামিদের ছেড়ে দিতে দেরি করায় গতকাল শুক্রবার বিকেলে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, উপপরিদর্শক মাহমুদ মঈনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে কাপাসিয়া উপনির্বাচনে দায়িত্ব পালনের জন্য।গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা পুলিশ বিভাগের অভ্যন্তরীণ ব্যাপার।