আসামি ধরতে গিয়ে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসামি ধরতে গিয়ে অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পুলিশ সদস্য মো. শফিকুল ইসলাম মারা গেছেন। নিহত শফিকুলের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর গ্রামে পুলিশ সদস্যরা মাদকবিরোধী এক অভিযানে যান। এতে কনস্টেবল শফিকুলও অংশ নেন। এ সময় একজন আসামিকে দৌড়ে ধরতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে আখাউড়া হাসপাতলে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।