আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তিতে দুই পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামির নিকটাত্মীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় আসামি পুলিশের হাত থেকে পালিয়ে যান। গতকাল শনিবার বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, গতকাল সিরাজগঞ্জ সদর থানার এসআই মো. মানিক এবং এএসআই পরেশ কুমার পৌর এলাকার মিরপুর মহল্লায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেন।
এ সময় আসামির আত্মীয়স্বজন দ্রুত পুলিশকে ঘিরে ফেলে। একপর্যায়ে ঘটনাস্থলে ওই আসামির নারী আত্মীয়রা পুলিশের ওপর চড়াও হলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশসহ অন্তত পাঁচজন আহত হন।