আসামি নুরুকে আরেক মামলায় গ্রেপ্তারের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি নাসিরউদ্দিন নুরুকে একটি জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। ডিবি গত রোববার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ওই আবেদন জানায়।
ডিবি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সাংসদ আমানুর রহমান খানের ঘনিষ্ঠ সহযোগী নুরু গত শনিবার ফারুক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। তারপর আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন। ডিবির জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ গত রোববার টাঙ্গাইল শহরের মামুন ও শামীম হত্যা মামলায় নুরুকে গ্রেপ্তার দেখানোর জন্য টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাসের আদালতে আবেদন জানান। আদালতের বিচারক ২৯ সেপ্টেম্বর ওই আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন।