আসামি ফের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় থানা হাজতের রড ভেঙে পলাতক আসামি মাদক ব্যবসায়ী ফারুক মোড়লকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। লৌহজং থানার ওসি মো. রিয়াজুল হক জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ মশদগাঁও গ্রামের বাড়ি থেকে ৫৭টি ইয়াবাসহ ফারুককে (২৭) গ্রেপ্তার করা হয়। এর আগে ৪ এপ্রিল ফারুক মোড়লকে ২০টি ইয়াবা বড়িসহ মর্শদগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে থানা হাজতের জানালার রড ভেঙে পালিয়ে যান ফারুক।