আসামি শরীফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু রাকিব হত্যা
শিশু রাকিব হত্যা

খুলনায় শিশু রাকিবকে (১২) নির্যাতন করে হত্যা মামলার প্রধান আসামি শরীফ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার মহানগর হাকিম ফারুক ইকবালের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
রাকিব হত্যা মামলার দুই আসামি শরীফ ও মিন্টু খানকে জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। মহানগর হাকিম ফারুক ইকবাল ওই আদেশ দেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, রিমান্ডে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন শরীফ। অপর আসামি মিন্টুর জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।
৩ আগস্ট খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের এক মোটরসাইকেল মেরামতের গ্যারেজে রাকিবকে পৈশাচিকভাবে হত্যা করা হয়। রাকিব অন্য একটি গ্যারেজে কাজ নেওয়ায় ওই ঘটনা ঘটানো হয়।