প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাতিরপুলে নাহার গার্ডেনের আবাসিক হোটেলে এক তরুণীকে ধর্ষণ ও খুন করে মৃতদেহ ২৬ টুকরা করা মামলার আসামি সাইদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এস এম রেজানুর রহমান এ অভিযোগ গঠন করেন। আগামী ১১ জুলাই মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে। আদালত সূত্র জানায়, মামলার একমাত্র আসামি সাইদুজ্জামান এক তরুণীকে ধর্ষণ করেন। এরপর তাঁকে খুন করে লাশ গোপন করতে ২৬ টুকরা করেন। গত বছরের ৭ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে বলেন, ধর্ষণের পর ধরা পড়ার ভয়েই তিনি মেয়েটিকে খুন করেন। এরপর খুনের আলামত গোপন করতে সারা রাত ধরে লাশ টুকরা করেন। টুকরাগুলো পার্শ্ববর্তী ভবনের ছাদ ও রাস্তায় ফেলে দেন।