আসামি সাগর জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির সিরিজ বোমা হামলা মামলার আসামি জঙ্গি সাগর খান জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এর আগে ৩ অক্টোবর কারা ফটক থেকে সাগরকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করে কোতোয়ালি থানার পুলিশ। কিন্তু তদন্তে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। ২০০৫ সালের ১৭ আগস্ট খাগড়াছড়িতে সিরিজ বোমা হামলার আসামি সাগর। নিরাপত্তাজনিত কারণে তিনি এত দিন চট্টগ্রাম কারাগারে ছিলেন।
কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, ‘খাগড়াছড়ির সিরিজ বোমা হামলা মামলার আসামি সাগর খান উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত থেকে গত ২৯ সেপ্টেম্বর জামিনের আদেশ পান। বিস্ফোরক আইনে দায়ের হওয়া ওই মামলার জামিননামা কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই করে তাঁকে ৩ অক্টোবর মুক্তি দেওয়া হয়। ওই দিন কারা ফটক থেকে পুলিশ সাগরকে আটক করে।