প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তির পর কারা ফটক থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আটক হয়েছেন সাগর খান নামের জেএমবির এক সদস্য।
২০০৫ সালের ১৭ আগস্ট খাগড়াছড়িতে সিরিজ বোমা হামলার আসামি সাগর।
কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, খাগড়াছড়ির সিরিজ বোমা হামলা মামলার আসামি সাগর খান খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত থেকে গত ২৯ সেপ্টেম্বর জামিনের আদেশ পান। বিস্ফোরক আইনে দায়ের হওয়া ওই মামলার জামিননামা কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই করে তাঁকে গতকাল সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়। তার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, সাগর খানকে জিজ্ঞাসাবাদ চলছে।