আসামি সোনালী ব্যাংকের আজিজুর মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক কেলেঙ্কারি মামলার আসামি সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন) শাখার তৎকালীন ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আজিজুর রহমান গতকাল রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে মারা গেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ফরমান আলী গতকাল বলেন, আজিজুর হৃদ্রোগ ও ডায়াবেটিসের কারণে এক মাস ধরে বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত পৌনে আটটার দিকে তিনি মারা যান।
হল-মার্কের তিন হাজার ৬৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ৪ অক্টোবর দুদকের করা ১১টি মামলায় ২৭ আসামির মধ্যে আজিজুরের নাম ছিল ৪ নম্বরে। ২০১২ সালের ১৪ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়।