আসামি ২১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের ডাকা হরতালের সময় গত সোমবার গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সীতাকুণ্ড থানার পুলিশ চারটি মামলা করেছে। এতে আসামি করা হয়েছে ২১৭ জনকে।
সীতাকুণ্ড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল মোমিন বলেন, সোমবারের হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার রাতে পৃথক চারটি মামলা করেছে পুলিশ। এতে ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৪০ জনকে আসামি করা হয়েছে।