প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার হওয়া চিনু লাল রায়কে (৩৫) কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) নীহার রঞ্জন নাথ আদালতে চিনু লালের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে গত মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মঞ্জুরুল কাদের রিমান্ড নামঞ্জুর করে দুই দিন কারাগারের ফটকে চিনুকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।ওসি মো. আবদুল্লাহ গত শনিবার মসজিদ থেকে নামাজ আদায় করে থানায় যাওয়ার পথে ছুরিকাঘাতে জখম হন। এ সময় চিনু লালকে হাতেনাতে ছুরিসহ গ্রেপ্তার করা হয়। ওই দিনই উপপরিদর্শক (এসআই) মারুফ হোসেন বাদী হয়ে চিনু লাল রায়সহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করে অস্ত্র আইনে ও হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা করেন।