প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার হওয়া চিনু লাল রায়কে (৩৫) কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চিনু লালের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে গত মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মঞ্জুরুল কাদের রিমান্ড নামঞ্জুর করে দুই দিন কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।