প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার আলোচিত সেই মাংস ব্যবসায়ী দুলাল হোসেনসহ তিনজনকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসার (১৪) হত্যাকারী ওবায়দুল খানকে (২৯) ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করার জন্য গতকাল মঙ্গলবার দুপুরে ডোমার থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউস ডে এবং কমিউনিটি পুলিশিং সভায় তাঁদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষে পুরস্কারের টাকা তুলে দেন নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান। দুলাল হোসেনের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ইজিবাইকচালক ইসমাইল হোসেন ও সোনারায় ইউপির সদস্য শাহজাহান আলী। তবে পুরস্কারের টাকার পরিমাণ জানানো হয়নি।
গত ৩১ আগস্ট সকালে জেলার সোনারায় বাজার থেকে আসামি ওবায়দুল খানকে আটক করে পুলিশে সোপর্দ করেন ওই বাজারের মাংস ব্যবসায়ী দুলাল হোসেনসহ অপর দুজন।