আসামিদের আগাম জামিন সেই গৃহবধূ আতঙ্কে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের গৃহবধূকে শারীরিক ও যৌন হয়রানির মামলার আসামিরা ছয় সপ্তাহের জন্য আগাম জামিন পেয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে তাঁরা জামিন পান।
গতকাল বুধবার ভোলার দৌলতখান থানার ওসি মুজিবুল হক জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নির্যাতনের শিকার গৃহবধূ আসামিদের জামিনের খবর পেয়ে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি পুলিশ, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের বারবার আতঙ্কের বিষয়টি জানাচ্ছেন। তিনি বলেন, ‘ভাই, আসামিগো জামিনের খবর শুইন্যা মইর্যাই গেছি।’n দৌলতখান থানার ওসি মুজিবুল হক ও তদন্ত কর্মকর্তা এসআই আশ্রাফ আলী বলেন, ওই গৃহবধূর নিরাপত্তার জন্য পুলিশ সজাগ রয়েছে।