আসামিদের আদালতে হাজির হতে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরবারে দুই কোটি টাকা লুটের ঘটনায় র্যব-৭-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ সাত আসামিকে আগামী ২২ নভেম্বর আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে। পটিয়ার যুগ্ম জজ এ কে এম মোজাম্মেল হক গতকাল সোমবার এই সমন জারি করেন। গত রোববার তালসরা দরবারের পীর আহমদ ছফা টাকা উদ্ধারের এই মামলা করেন। আহমদ ছফার কৌঁসুলি প্রীতিময় চৌধুরী প্রথম আলোকে বলেন, তালসরা দরবারে দুই কোটি সাত হাজার টাকা লুটের ঘটনায় আদালত সাত আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ২২ নভেম্বর আসামিদের হাজির হতে হবে। টাকা উদ্ধারের মামলায় তালসরা দরবারের পীর র্যা ব-৭-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার ও তৎকালীন উপ-অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান, উপসহকারী পরিচালক আবুল বাশার, পুলিশের উপপরিদর্শক (এসআই) তরুণ কুমার বসু এবং র্যা বের তিন সোর্স যথাক্রমে দিদারুল আলম, আনোয়ার মিয়া ও মানত বড়ুয়ার বিরুদ্ধে মামলা করেন। ডাকাতি ঘটনায় জড়িত থাকার দায়ে জুলফিকার আলী মজুমদার সেনাবাহিনী থেকে বরখাস্ত হন। গত বছরের ৪ নভেম্বর আনোয়ারা তালসরা দরগাহে অভিযানের কথা বলে দুই কোটি টাকা লুটে নেন র্যা ব কর্মকর্তারা। এই ডাকাতির নেতৃত্ব দেন লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার। এ ঘটনায় গত ১৩ মার্চ আনোয়ারা থানায় একটি ডাকাতির মামলা হয়।