আসামিদের আপিলের ওপর রায় হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি নাগরিক খালাফ হত্যা
সৌদি নাগরিক খালাফ হত্যা

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) গতকাল রোববার রায় ঘোষণা হয়নি। গত ৩ নভেম্বর ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১০ নভেম্বর রায়ের দিন ধার্য করেন।
ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম গতকাল বলেন, রায় ঘোষণার জন্য গতকাল বিষয়টি কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে ছিল। কিন্তু হরতালের কারণে আদালত বসেনি।
গত বছরের ৩০ ডিসেম্বর খালাফকে হত্যার দায়ে এক রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪।