আসামিদের কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে বাগাতিপাড়া উপজেলায় কলেজছাত্র সানোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারিক হাকিম রওশন আলম গতকাল রোববার এ নির্দেশ দেন।আদালত সূত্রে জানা যায়, সানোয়ার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গতকাল দুপুরে আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড প্রার্থনা করেন। তিনি আদালতে জিজ্ঞাসাবাদের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিপক্ষে বক্তব্য দেন। উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে আসামিদের নাটোর কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে নির্দেশ দেন। শুনানি শেষে আসামিদের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। আজ সোমবার থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।আকবর হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর: এদিকে নাটোরের লালপুরে স্থানীয় বিএনপির নেতা আকবর আলী হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামি ইকতারুলকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।