প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের সিন্দুরমতি বাজারের ব্যবসায়ী তাজুল ইসলামকে (২২) কুপিয়ে হত্যা ও তাঁর চার ভাইকে জখম করার ঘটনার মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। আসামিরা বাদীর পরিবারকে হুমকি দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
স্থানীয় সাপ্তাহিক লালমনিরহাট বার্তা-এর কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান নিহত তাজুল ইসলামের বাবা আবদুস ছামাদ মণ্ডল।
গত ২৪ জুলাই সিন্দুরমতি বাজারে আবদুস ছামাদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় অস্ত্রের আঘাতে তাজুল নিহত ও তাঁর চার ভাই গুরুতর আহত হন।