আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এমনকি মামলারও কোনো অগ্রগতি হয়নি। গৃহবধূ রিমা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি থেকে এসব অভিযোগ আনা হয়েছে। গতকাল শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের বীলবাঘৈর গ্রামে এ মানববন্ধন করা হয়।মানববন্ধনে অংশ নেওয়া রিমার বাবা আবু বকর বলেছেন, রিমা হত্যাকাণ্ডের পাঁচ দিন অতিবাহিত হয়েছে। অথচ পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় মামলারও কোনো অগ্রগতি হয়নি।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে এলাকার কয়েক শ লোক অংশ নেয়। এ সময় তারা রিমা হত্যাকারীদের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিসংবলিত ব্যানার ও পোস্টার বহন করে।কেরানীগঞ্জের বন্দরবাজরগঞ্জ এলাকায় ৪ জুলাই বিকেলে গৃহবধূ রিমা শ্বশুরবাড়িতে খুন হন। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামী স্বপন ও তাঁর পরিবারের লোকজন মিলে পরিকল্পিতভাবে রিমাকে হত্যা করেছেন। এ ঘটনায় রিমার বাবা কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।