আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির বৈদ্যুরহাট বাজারের অটোরিকশা মিস্ত্রি রিপন দে হত্যার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার নাজিরহাট-কাজীরহাট সড়কের বৈদ্যুরহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। কর্মসূচিতে এলাকার বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে।

মানববন্ধনে বক্তব্য দেন সুয়াবিল ইউপি চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরী, উপজেলার বারমাসিয়া চা-বাগানের ব্যবস্থাপক বাবুল বিশ্বাস, ব্যবসায়ী নেতা মাহাবুবুল আলম, ভূজপুর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাবুল দেব, জ্যেষ্ঠ সহসভাপতি বাবলা কুমার দে প্রমুখ।

১৪ আগস্ট উপজেলার ভূজপুরের বৈদ্যুরহাট বাজার এলাকা থেকে রিপন দের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ মামলার প্রধান আসামি মুহাম্মদ হেলালকে গ্রেপ্তার করেছে। হেলালের অটোরিকশা মেরামতের কারখানায় মিস্ত্রি হিসেবে কাজ করতেন রিপন দে।