জামালপুরের সরিষাবাড়ীতে গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। উপজেলা যুবলীগ গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ দাবি জানায়।শিমলাবাজার বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি মন্টুলাল তেওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মিলনকে মারধর করে ছাত্রলীগের কয়েকজন কর্মী। এ নিয়ে রাতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। সংঘর্ষের সময় বিএনপির কর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান জানান, এ ঘটনায় পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান গত বুধবার বিএনপির ২৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।