আসামিদের গ্রেপ্তার দাবিতে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসে-নের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ দাবি করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। রোববার বিকেলে বগুড়া প্রেসক্লাবে জেলা স্বেচ্ছাসেবক লীগ এক সংবাদ সম্মেলনে এসব দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ জুন জেলা ও পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, ১৯ জুন দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল, ২১ জুন বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ২৩ জুন শহরের সাতমাথায় মানববন্ধন এবং ২৬ জুন দলীয় কার্যালয়ের সামনে গণ-অনশন। সংগঠনের সভাপতি আসাদুর রহমান বলেন, ৪ জুন সাখাওয়াত হোসেন খুন হলেও আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে পুলিশ।৪ জুন গভীর রাতে শহরের শিববাটী এলাকায় শিববাটী সেবক সমিতির কার্যালয়ে বন্ধুদের সঙ্গে সাখাওয়াত হোসেন গল্প করার সময় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সাখাওয়াতের বাবা শাজাহান আলী যুবলীগ নেতা ওমর খৈয়ামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলায় অভিযুক্ত পান্তা শাহ আলম নামে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।