প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার বামনায় মাদ্রাসার ছাত্রী জেনি আক্তারকে ধর্ষণ ও তার মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি বখাটে হায়দার মৃধা ওরফে তাপুসহ অন্য আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বরগুনার বিভিন্ন সংগঠন জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করে।মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। গত সোমবারও একই দাবিতে জেলার বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।