প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর বেলাব উপজেলায় গৃহবধূ জোসনা বেগম (৪৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার চিতাইন চৌরাস্তা মোড়ের ঈদগাহ মাঠে মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জোসনা বেগম উপজেলার বীরভাগবের গ্রামের আবদুল বাতেনের স্ত্রী। পারিবারিক শত্রুতার জের ধরে বাতেনের সঙ্গে তাঁর প্রতিবেশী আবদুল হামিদের মামলা চলছিল।
এর জের ধরে সামাজিকভাবে অপদস্ত করতে হামিদ সম্প্রতি বাতেনের বাড়িতে এসে তাঁর কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। এতে ক্ষিপ্ত হয়ে জোসনা বকাঝকা করে হামিদকে বাড়ি থেকে বের করে দেন। গত ২৬ আগস্ট হামিদের নেতৃত্বে ৮-১০ জন বাতেনের বাড়িতে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে জোসনাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।