আসামিদের গ্রেপ্তারের দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের গল্লামারী এলাকার কিশোরী গণধর্ষণ ও হত্যাচেষ্টার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ গতকাল সোমবার সংবাদ সম্মেলন, জেলা প্রশাসক ও খুলনা মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে।১৭ এপ্রিল রাতে ওই কিশোরী গণধর্ষণের শিকার হয়। কয়রার আইলাদুর্গত ওই কিশোরীর পরিবার নগরের গল্লামারী এলাকায় বসবাস করত। ঘটনার দিন রাতে প্রতিবেশীর বাড়িতে কাজ শেষে ঘরে ফেরার পথে পিয়াস, রসুল ও জহুর তার মুখ বেঁধে পিয়াসের বাড়ির ছাদে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে হত্যার উদ্দেশ্যে তাকে দা দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় ২০ এপ্রিল খুলনা সদর থানায় মামলা হয়।এদিকে পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও আসামিদের না ধরার অভিযোগ তুলেছে কিশোরীর পরিবার। ওই কিশোরীর বাবা জানান, আসামিদের পরিবার মামলা তুলে নিতে ও আপস করার জন্য চাপ দিচ্ছে। অভিযোগ সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রেজাউল করিম বলেন, আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।