প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে সংগঠনটির একটি অংশ গতকাল বৃহস্পতিবার নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
এই অংশটি যুবলীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত। তারা এই হত্যা মামলার ১২ নম্বর আসামি মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিনসহ সব আসামিকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছে।
সকাল ১০টা থেকে নগরের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। দুপুর সাড়ে ১২টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি বরিশাল কলেজ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, সরকারি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ধর্মঘট পালন করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।