নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলার প্রধান আসামিসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সম্মিলিত নাগরিক পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক সাবেক সাংসদ এস এম আকরামের সভাপতিত্বে বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংশু সাহা, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, কেন্দ্রীয় খেলাঘর সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, লোকমান হত্যার পর এত দিনেও প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খুনিরা হাইকোর্টে হাজির হওয়ার পরও কীভাবে ফিরে গেল তা বিস্ময়ের সৃষ্টি করেছে। পুলিশের ভূমিকায় জনমনে হতাশার সৃষ্টি হয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সালাউদ্দিন আহম্মেদ ও মাহমুদুর রহমানসহ সব আসামিকে শিগগির গ্রেপ্তার করতে হবে। গত ১ নভেম্বর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন।