আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার রবিউল হোসেনের ওপর হামলা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই সমাবেশ হয়। পরে একটি মিছিল শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শহর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী খোকন সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার সালাউদ্দিন, গাউস, জাকির হোসেন ও স্বপন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দনশীল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি মাহমুদা মালা, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেঞ্চদ ও সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে ১৯ শতাংশ জমি নিয়ে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রবিউল হোসেনের সঙ্গে আজাদ ডাইংয়ের মালিক আবুল কাশেম আজাদের বিরোধ চলছে। গত রোববার দুই পক্ষের সংঘর্ষে রবিউলসহ চারজন আহত হন। ওই ঘটনায় দুপক্ষ সোমবার পাল্টাপাল্টি মামলা করেন। কাশেমের করা মামলায় গতকাল জামিন পেয়েছেন রবিউলসহ অন্য আসামিরা।