আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শান্ত ইসলাম হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়ের চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ছাড়াও এলাকাবাসী অংশ নেন। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক আবদুল মুমিন এবং শান্তর বাবা ছানোয়ার হোসেন ফকির প্রমুখ। বক্তারা মামলার পলাতক আসামি আবু সাইদ, আবদুল কাদের ও আকলিমা খাতুনকে গ্রেপ্তারের দাবি জানান। গত বছরের ১৮ অক্টোবর স্থানীয় জামিরতা বাজারের একটি কম্পিউটারের দোকান থেকে শান্তর লাশ উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।