প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাঁচামাল ব্যবসায়ী মাঈন উদ্দিন হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে মানববন্ধন হয়েছে।সকাল ১০ থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন হয়। এতে স্থানীয় মিয়াবাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও বলহরা গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেয়। পরে তারা বাজার এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ শেষে মিয়াবাজার স্কুল অ্যান্ড কলেজ ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।