আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী বাড়ি বৈশাখী মেলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপির নেতা মজিবর শিকদারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় ভেদরগঞ্জ উপজেলা সদরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম ঢালী, দুলাল সরদার প্রমুখ। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। গত বুধবার রাতে ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী বাড়ি বৈশাখী মেলায় দুর্বৃত্তরা গুলি চালালে ঘটনাস্থলেই মজিবর শিকদার নিহত হন। গুলিবিদ্ধ হন আরও চারজন। এ ঘটনায় তার ভাই কালু শিকদার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরদারসহ নয় ব্যক্তিকে আসামি করে ভেদরগঞ্জ থানায় মামলা করেছেন।