আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার মহাবিদ্যালয়ের ছাত্রী কামরুন্নাহার সেতুকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি ও এক এসআইকে বদলি করা হয়েছে। কামরুন্নাহারের পরিবারের অভিযোগ, ২৯ জুন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক ও তাঁর বন্ধুরা কামরুন্নাহারকে মারধরের পর বিষ খাইয়ে হত্যা করেন।