আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র ইব্রাহিম সরকার (১৭) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে ইব্রাহিমের সহপাঠী, শিক্ষক ও গ্রামের কয়েক শ লোক ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে ইব্রাহিম সরকার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, কলেজশিক্ষক আবুল হোসেন, আমিনুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।
গত ১১ মে উপজেলার ঘাটেশ্বরী গ্রামের দুটি ক্লাবের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ওই গ্রামের লেবু সরকারের ছেলে টাঙ্গাইলের কালিহাতীর লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের শিক্ষার্থী ইব্রাহিম সরকার খুন হন।