প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারকে হত্যাচেষ্টার মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গত শুক্রবার সন্ধ্যায় মিছিলটি বড় মাছুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড় মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল আকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বড় মাছুয়া ইউপির চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার, বড় মাছুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, ইউপি সদস্য কাইয়ুম হাওলাদার প্রমুখ।