আসামিদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্যগুদামে তিন কর্মকর্তাকে মারধরের ঘটনায় শ্রমিক লীগের নেতাসহ সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে সমাবেশ হয়েছে। বাংলাদেশ কেন্দ্রীয় খাদ্য পরিদর্শক সমিতির ময়মনসিংহ শাখার উদ্যোগে গতকাল রোববার বিকেলে শহরতলির খাকডহরে ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্যগুদাম চত্বরে সমাবেশ করা হয়।
সমাবেশ বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সিদ্ধার্থ শংকর তালুকদারের সভাপতিত্বে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান খানসহ কেন্দ্রীয় ও ময়মনসিংহ জেলা কমিটির নেতারা বক্তব্য দেন।
অভিযোগ রয়েছে, নিম্নমানের চাল না নেওয়ায় গত ২৮ জুলাই ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্যগুদামের তিন কর্মকর্তাকে গুদামের শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন ওরফে আনুসহ ৮-১০ জন শ্রমিক মারধর করেন।
সিদ্ধার্থ শংকর তালুকদার বলেন, ময়মনসিংহ বাদে অন্য জেলার খাদ্যগুদামের কর্মবিরতি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আবারও কর্মবিরতির মতো কর্মসূচি দেওয়া হবে।