আসামিদের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার আসামিদের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
শুনানির এখতিয়ার নেই জানিয়ে আজ বুধবার মো. শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেন।
আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, উপযুক্ত বেঞ্চে আবেদন দাখিল করতে পারেন। নির্ধারিত বেঞ্চে তদন্ত কর্মকর্তা হাজির হতে পারেন।
সাগর-রুনি হত্যার ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের। মামলায় বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানকে ১০ অক্টোবর গ্রেপ্তার দেখানো হয়। এই তিন আসামি গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্টে জামিনের আবেদন করেন।
বেলা সোয়া দুইটার দিকে এই মামলার তদন্ত কর্মকর্তা জাফর উল্লাহ আদালতে আবার হাজির হয়েছেন।