আসামিদের ধরতে সময় বেঁধে দিল বিএমএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমানকে মারধর ও হাসপাতালে ভাঙচুরে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে জেলার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শাখা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি সঞ্চারকলিপি দেওয়া হয়। আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকাল থেকে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মাচারীরা। আন্দোলনের অংশ হিসেবে গতকাল দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আওতাধীন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা শহরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। পরে বিএমএর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ২৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মধু মণ্ডল (৬০) নামের এক রোগী মারা যান। ওই ঘটনায় রোগীর ক্ষুব্ধ আত্মীয়স্বজনেরা জরুরি বিভাগের চিকিৎসক মশিউরকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হাসপাতালে ভাঙচুর করেন।