প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদীর দোকানি মো. মোস্তফা হত্যা মামলায় চার আসামিকে বিচারিক আদালতের দেওয়া ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) খারিজ করে ও জেল আপিল নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার এ রায় দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতে আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও মন্টু ঘোষ এবং রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী ফজলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম।