প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা ও দলীয় নেতা-কর্মীদের নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত ফাঁসির দাবিতে গতকাল সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ ও ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আলোচনা সভা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সোনারগাঁ উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ।
ঢাকার নবাবগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোক র্যালি বের করে। পরে উপজেলা পরিষদে সভা হয়।