আসামিদের বিরুদ্ধে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড়ে মেধাবী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের ১৭ দিনেও গ্রেপ্তার করা হয়নি। এদিকে আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।২ জুলাই আন্ধারীরঝাড়ে দশম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় স্থানীয় আল আমিন, ফারুক, মোত্তালেব ও লাবুর বিরুদ্ধে ওই ছাত্রীকে ধর্ষণ করার এবং রুবীনা খাতুনকে তাঁদের সহায়তা করার অভিযোগ আনা হয়। এ নিয়ে প্রথম আলোতে ৫ জুলাই ‘গণধর্ষণ, মেধাবী ছাত্রীর স্বপ্নভঙ্গ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, ৮ জুলাই হাইকোর্ট থেকে ফারুক, লাবু, মোত্তালেব ও রুবীনা খাতুন চার সপ্তাহের জন্য জামিন নেন। এলাকায় ফিরে এসে তাঁরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। প্রধান আসামি আল আমিনও তাঁকে মুঠোফোনে হুমকি দিয়ে বলছেন, ‘আমার কিছুই করতে পারবি না। মামলা তুলে নে।’