আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলে নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়াসহ পাঁচ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
গতকাল সোমবার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে দুর্নীতির মামলায় সাক্ষ্য দেওয়া শুরু করেন। রেলের ফুয়েল চেকার পদের নিয়োগে দুর্নীতির মামলায় তিনি বাদী ও তদন্ত কর্মকর্তা হিসেবে গতকাল আংশিক সাক্ষ্য দেন। পরবর্তী ধার্য দিনে বাকি সাক্ষ্য নেওয়া হবে।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলে রেলের ফুয়েল চেকার পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।