প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞায় এক স্কুলছাত্রীকে অপহরণ ও শ্লীলতাহানি এবং এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা দুটি মামলার আসামিদের শাস্তির দাবিতে গতকাল রোববার ফেনী শহরে মানববন্ধন হয়েছে।
ফেনী শহরের ট্রাংক রোডে প্রেসক্লাব ভবনের সমনে বিকেলে এই মানববন্ধন করা হয়। এতে দাগনভূঞা উপজেলার কোরেশমুন্সী এলাকার নারীরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ওই দুই মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে নির্যাতনের শিকার স্কুলছাত্রীর মা-বাবা উপস্থিত ছিলেন।