প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়াম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ফেনীর বিচারিক হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে আদালত একরাম হত্যা মামলার পলাতক আসামিদের মালামাল ক্রোকের আদেশ দিয়েছিলেন। কিন্তু আসামিদের বাড়িতে ব্যক্তিগত কোনো মালামাল না থাকায় ক্রোক করা যায়নি। সূত্র আরও জানায়, পলাতক আসামিদের আদালতে হাজির হতে গতকাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।
আগামী ১১ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
গত বছরের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।