আসামিপক্ষ যুক্তি দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষ গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। এ সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।যুক্তি উপস্থাপনকালে আহসানুল হক দাবি করেন, একাত্তরে সাকা চৌধুরী শান্তি কমিটি, রাজাকার বাহিনী বা মুসলিম লীগের সঙ্গে জড়িত ছিলেন না। তদন্ত কর্মকর্তাও এমন কোনো দালিলিক প্রমাণ ট্রাইব্যুনালে দাখিল করতে পারেননি। তিনি বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের দেওয়া সাক্ষ্য যুক্তিসংগত নয়। রাষ্ট্রপক্ষের সাক্ষীরা বিভিন্ন ঘটনায় সাকা চৌধুরীর উপস্থিত থাকার কথা বলেছেন। কিন্তু একাত্তরে ওই সব ঘটনাস্থল ছাড়া আর কোথাও তাঁকে দেখা গেছে এমন কথা কোনো সাক্ষী বলেননি। এমনকি কোনো সাক্ষী সাকা চৌধুরীকে সত্তরের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখার কথাও বলেননি।যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।