আসামিপক্ষে যুক্তি উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়েছে। যুক্তি-তর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ ২৩ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এই তারিখ ধার্য করেন। ৬ ফেব্রুয়ারি এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয়।
এই মামলায় কারাগারে আটক আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ, আরিফ হাসান, শাহাদাত হোসেন ও আকবর হোসাইনকে গতকাল আদালতে হাজির করা হয়। গতকাল আবু তাহেরের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন আইনজীবী জসীম উদ্দিন। তাঁর যুক্তি উপস্থাপন গতকাল শেষ না হওয়ায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন।