আসামিপক্ষে যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন চলছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। গতকাল ২২তম দিনের শুনানিতে কাদের মোল্লার বিরুদ্ধে আনা শহীদ খন্দকার আবু তালেব হত্যাকাণ্ড-সম্পর্কিত অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক। তাঁকে সহায়তা করেন আইনজীবী শিশির মুনীর। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন। যুক্তিতে আবদুর রাজ্জাক বলেন, খন্দকার আবু তালেব হত্যাকাণ্ড-সম্পর্কিত অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের দুই সাক্ষী হলেন আবু তালেবের ছেলে খন্দকার আবুল আহসান (৫ নম্বর) ও আবদুল কাইউম (১০ নম্বর)। তিনি বলেন, ওই হত্যার ঘটনা সম্পর্কে অভিযোগ ও দুই সাক্ষীর দেওয়া বক্তব্যে পরস্পরবিরোধী তথ্য রয়েছে।